ads

LATEST UPDATES

Wednesday, 4 April 2018

বদলে যাচ্ছে পাঁচ জেলার ইংরেজি বানান


দেশের পাঁচ জেলা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়ার ইংরেজি বানান সংশোধনের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর মন্তব্যসহ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।  
নাম পরিবর্তনের এই প্রস্তাব  আগামী ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম সভায় পেশ করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, নিকারের ওই সভায় ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করণ প্রস্তাব এবং  কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করার প্রস্তাবও উঠছে। 
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattagram, Comilla এর পরবির্তে Kumilla, Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ইংরেজি Bogra এর পরিবর্তে Bagura করার প্রস্তাব পাঠানো হয়েছে। 
প্রসঙ্গত, জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান বা নীতিমালা না থাকায় নতুন বিভাগ, জেলা-উপজেলা সৃজন, নামকরণ ও নাম পরিবর্তনের জন্য নিকার সভায় অনুমোদন বা বিবেচনা করা হয়ে থাকে। 
Share This :

Post a Comment

 

Top