মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর অর্পণ করা পুষ্পস্তবকে ভুল বানান নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। পুষ্পস্তবকটিতে ‘প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি’র স্থলে লেখা হয়েছে‘ প্রধানমন্ত্ররি শ্রদ্ধাঞ্জলি’। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে পুষ্পস্তবকের ছবিটি। ছবিটি পোস্ট করে সমালোচনা করতে দেখা গেছে অনেককে। হাসিবুল হাসান নামের এক তরুণ ছবিটি পোস্ট করে লিখেছেন ‘কী চমৎকার দেখা গেল?’
পুষ্পস্তবক তৈরীর দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে এরকম ভুল হয়েছে বলে মনে করছেন সমালোচনাকারীরা।

Post a Comment